Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই, হাজারো সমর্থকের ভূরিভোজের আয়োজন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। আর্জেন্টিনা দলের সমর্থকেরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সকাল থেকেই পবনাপাড়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। উপজেলার আরও বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজ এবং বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অনেক পরিবার নিজ নিজ বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করেছে।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, “২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা করেছি।”

উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, “কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকেরা ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করেছেন। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সেখানে উপস্থিত দর্শকদের আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।”

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কোটালীপাড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমর্থকদের প্রত্যাশা, প্রিয় দল শিরোপা জিতে তাদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।