Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জুলাই ১৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) উপজেলার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালংক গ্রামের রুঙ্গু ঘরামীর স্ত্রী কাজুলী বেগম বাড়ির পাশের একটি স্থানে গবাদিপশু চরাতে যান। এ সময় রুঙ্গু ঘরামীর ছোট ভাইয়ের স্ত্রী শামসুন্নাহার বেগম তাদের জায়গা থেকে গবাদিপশু সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শামসুন্নাহারের স্বামী কাইয়ুম ঘরামী ঘটনাস্থলে এসে কাজুলী বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

কাজুলী বেগম বলেন, “দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাইয়ুম ঘরামীর সঙ্গে আমাদের বিরোধ চলছে। আমার দুই ছেলে প্রবাসে থাকেন এবং এক মেয়ে বাইরে পড়াশোনা করে। আমি অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে থাকি। এই সুযোগে কাইয়ুম ঘরামী লোকজন নিয়ে আমাকে মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে কাইয়ুম ঘরামী বলেন, “আমার স্ত্রী ও ভাবির মধ্যে ঝগড়া হয়েছিল। আমি সেখানে গিয়ে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেছি। আমি আমার ভাবিকে মারধর করিনি।”

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।