রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।
এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
তিনি বলেন, “আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সাক্ষাতে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

