নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার মহানগরীর টেকনোকোপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
গাজীপুর সোসাইটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমজাদ হোসেন, অধ্যক্ষ আলহাজ মো. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমউদ্দিন এবং সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু।
হাজী সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে পবিত্র হজ পালন করে ফেরা হাজীরা অংশ নেন। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজীদের সম্মান জানাতে গাজীপুর সোসাইটি এ ধরনের সমাবেশের আয়োজন করে থাকে।

