Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর দুই সরকারি হাসপাতালে যৌথ অভিযান, ২ নারীসহ ১২ দালাল আটক

নরসিংদী প্রতিনিধি 
জুলাই ১৯, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর দুই সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ২ নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং অপরাধের মাত্রা বিবেচনায় ৪ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ (সিপিসি) নরসিংদী, জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং র‍্যাব-১১ (সিপিসি) নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানে দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।