Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২০ জুলাই) নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখতে তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কার্যক্রমও পরিদর্শন ও তদারকি করেন।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে তারা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।