Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, অভিনব প্রতিবাদে ছাত্রশিবির

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে টাঙানো একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘটনার প্রতিবাদে ছিঁড়ে যাওয়া ব্যানারের স্থানে প্রতীকী নতুন ব্যানার টাঙিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের সড়কের পাশে এ প্রতিবাদী ব্যানার টাঙানো হয়। ব্যানারে লেখা ছিল, “এখানে থাকা ছাত্রশিবিরের নিম্নরূপ ব্যানারটি বাস দিয়ে ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি”। লেখার নিচে ছিঁড়ে যাওয়া আগের ব্যানারের ছবিও সংযুক্ত করা হয়।

ছাত্রশিবিরের দাবি, প্রশাসনিক ভবনের সামনের গাছে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানারটি প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নিতে চাপ দেওয়া হয়েছিল। শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ অভিযোগ করেন, প্রক্টর ব্যানারটি নিয়ে ঝামেলার ইঙ্গিত দেওয়ার পরদিন নিয়মিত রুট পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ওই সড়ক দিয়ে চালানো হয়, যার আঘাতে ব্যানারটি ছিঁড়ে যায়। তিনি বলেন, ঘটনাটি পরিকল্পিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রক্টরের সঙ্গে হওয়া কথোপকথনের একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবহন পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে বাসটি একাডেমিক ভবনের সামনে পর্যন্ত আনা হয়েছিল। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়েছে ছাত্রশিবির। দাবিগুলো হলো— ঘটনার স্ব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।