চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য উপস্থাপন ও সেবার মানোন্নয়নে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে নাগরিক ফোরাম। খান ফাউন্ডেশনের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কার্যক্রমে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহযোগিতা ছিল।
নাগরিক ফোরামের সভাপতি আঃ বারী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য তুলে ধরা হয় এবং জনসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চারঘাট এম এ হাদী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সরদহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কবিউল আমীন সরকার, পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এফপিআই সোহেল রানা, সরদহ ইউনিয়ন পরিষদের সদস্য ঝর্না বেগম, রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

