Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে দুই চার্জার ভ্যানের সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, রামেকে ভর্তি

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিল্পী বেগম (২৬) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিল্পী বেগম উপজেলার ছোটডাঙ্গা গ্রামের মোহন হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী বেগম একটি চার্জার ভ্যানে করে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। পথে হাতিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যান দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং শিল্পী বেগম ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এতে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।