Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে আন্তর্জাতিক স্বীকৃতি ও পেশাগত উন্নয়ন বিষয়ে আইইইই সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণায় সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বিকাশের লক্ষ্যে “Paving Pathways to Professional Development and International Recognition through IEEE” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC), IEEE Jamalpur Science and Technology University Student Branch এবং জাবিপ্রবি রোবোটিক্স ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, আইকিউএসি পরিচালক এবং IEEE Computer Society Bangladesh Chapter-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি IEEE-এর সদস্য হওয়ার সুযোগ-সুবিধা, আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনা, স্কলারশিপ, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়নে IEEE-এর ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন IEEE Bangladesh Section-এর চেয়ারম্যান ও বুয়েটের অধ্যাপক ড. এম. ইনামুল হাসান ভূঁইয়া, IEEE Women in Engineering (WiE)-এর ২০২৫–২৬ সালের চেয়ার ড. সেলিয়া শাহনাজ এবং IEEE Young Professionals Bangladesh-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহেল রানা।

তারা IEEE-এর বৈশ্বিক কার্যক্রম, আন্তর্জাতিক গবেষণা, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ড. সেলিয়া শাহনাজ প্রযুক্তি ও গবেষণায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ শাহজালাল। সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের প্রভাষক, গবেষণা সেলের সহকারী পরিচালক এবং IEEE JSTU Student Branch-এর কাউন্সেলর মো. আমিমুল ইহসান।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন, স্কলারশিপ অর্জন এবং IEEE-এর বৈশ্বিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে যুক্ত হতে অনুপ্রাণিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।