Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি, সভাপতি মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মামুনুর রশীদকে সভাপতি, ফাহাদ আহমেদকে সেক্রেটারি এবং মো. শাহ জালালকে দপ্তর (অফিস) সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নবগঠিত কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত সভাপতি হাফেজ মামুনুর রশীদ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি হাফেজ মামুনুর রশীদ বলেন, “সংগঠনের আদর্শ ও নীতির আলোকে আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব।”

নবনির্বাচিত সেক্রেটারি ফাহাদ আহমেদ বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা থাকবে আমাদের।”

পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে জানতে চাইলে ছাত্রশিবিরের নবনির্বাচিত নেতারা জানান, খুব শিগগিরই জাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।