Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ৪৯১ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৪৯১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ারও বিতরণ করা হয়।

শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান এবং অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে চরাঞ্চলের ১৬টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৩২টি প্রতিষ্ঠানের নির্বাচিত ৪৯১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, খাতা, কলম, পেনসিল, পানির ফ্লাক্স, ইরেজার, শার্পনার, দেয়াল ঘড়িসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে গাছের চারা ও চারা রোপণের জন্য সার বিতরণ করা হয়।

এছাড়া একই অনুষ্ঠানে ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে উপজেলায় মোট ৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতেই শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।