Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন নওগাঁর ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুনিরা খাতুন তার বোন মহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে রোববার ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরেন তার স্বামী ফরহাদ হোসেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

ঘটনার দিন সকালে স্ত্রী হাসপাতালে আছেন জানতে পেরে ফরহাদ সেখানে যান। হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে মুনিরার বুকে ও পেটে আঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।