Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রহিমআফ্রোজের দেশসেরা ডিলার গোপালগঞ্জের ‘উল্কা অটোবাইক’

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

বিশ্বখ্যাত ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রহিমআফ্রোজ ব্যাটারি লিমিটেডের ২০২৪–২০২৫ অর্থবছরের বিক্রয় পারফরম্যান্সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে গোপালগঞ্জের ‘উল্কা অটোবাইক’। দেশের বিভিন্ন অঞ্চলের ডিলারদের মধ্যে সর্বোচ্চ বিক্রয় অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ‘সেরা সেলার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ায় অবস্থিত উল্কা অটোবাইক দীর্ঘদিন ধরে রহিমআফ্রোজ ব্যাটারির অনুমোদিত ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানের এ অর্জনে গোপালগঞ্জের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলামের দক্ষ নেতৃত্ব, গ্রাহকবান্ধব সেবা এবং পণ্যের মানের প্রতি অঙ্গীকারই এই সাফল্যের মূল ভিত্তি।

এ অর্জন প্রসঙ্গে মো. রবিউল ইসলাম বলেন, “সততা, কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের আস্থাই আমাদের এ পর্যায়ে নিয়ে এসেছে। গোপালগঞ্জবাসীর ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। এই অর্জন শুধু উল্কা অটোবাইকের নয়, পুরো গোপালগঞ্জবাসীর।”

এদিকে জাতীয় পর্যায়ে এ সাফল্য অর্জনের জন্য উল্কা অটোবাইক ও এর স্বত্বাধিকারী রবিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

 

প্রতিষ্ঠানের ঠিকানা:

উল্কা অটোবাইক

স্বত্বাধিকারী: মো. রবিউল ইসলাম

মৌলভীপাড়া, গোপালগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।