Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৯১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাশিস মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও প্রধান শিক্ষক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রধান শিক্ষক আনিছার রহমান, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ মোট ৯১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।