Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে এনএসএস ও পিভিএর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সরকারি দপ্তরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আমতলী থানা প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক সংগঠন পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর যৌথ উদ্যোগে এ চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এবং আমতলী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন চারাগাছ গ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিভিএর অ্যাডমিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিভিএর অ্যাডমিন মহসিন মাতুব্বর, বরগুনা বন বিভাগের আমতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএফপিসি) ও পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের প্রতিনিধি মো. মনিরুল হক এবং এনএসএস-এর ক্লাইমেট চেঞ্জ ও ডিআরআর (DRR) ফোকাল পারসন তাজমেরী জাহান লিখন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পরিবেশ গড়ে তুলতে পিভিএ ও এনএসএস-এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।