কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অন্নদানগরগামী পাকা সড়কের পাশে সিদ্দিক আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া (পশ্চিম) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মাহমুদ (২১) এবং একই এলাকার শুকুর আলীর ছেলে রবিউল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রিপন মাহমুদের কাছ থেকে ১০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, গ্রেপ্তার দুইজন চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

