কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, “জামায়াতে ইসলামী ইসলামিক দল নয়। মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না।”
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/
রফিকুল ইসলাম জামাল বলেন, “জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদি বলেছেন, ‘নবীরা নিষ্পাপ নন।’ নির্বাচনের আগে জামায়াত বলেছিল তারা শরিয়া আইন কায়েম করবে না। পোশাকের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া নারীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এদের একজন এমপি নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। তাই তারা কোনো ইসলামিক দল হতে পারে না। জনগণকে তাদের প্রত্যাখ্যান করতে হবে।”
উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামা দল বরিশাল বিভাগীয় সদস্য সচিব মুফতি গাজী রিয়াজুল ইসলাম।
এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

