আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় বরিশালের আগৈলঝাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসানের নির্দেশনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মের্শেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ব্যবসায়ী সাজ্জাত হোসেন মিলু, মান্নান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. রেদওয়ান।

