Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে দুঃস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিতরণ হলো সেলাই মেশিন ও অনুদানের চেক

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।

কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৮৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। একই সঙ্গে ১০৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অনুদানের চেক এবং উপজেলার ১০টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করতেই এসব সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও অনুদানের চেক তুলে দেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।