Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পে যুক্ত নারী উদ্যোক্তাদের সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসারে নির্দিষ্ট স্থানে সাপ্তাহিক প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া অনলাইন ও অফলাইনে বাজারজাতকরণে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং হস্তশিল্প খাতে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। নারী উদ্যোক্তারা যাতে হারিয়ে না যান, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি পঞ্চগড়ে পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে রিসোর্ট নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, পণ্যের মূল্য সহনীয় রাখলে ক্রেতার আগ্রহ বাড়বে এবং বাজার সম্প্রসারণ সহজ হবে।

মতবিনিময় সভায় নারী উদ্যোক্তারা জানান, স্বল্প পুঁজি নিয়ে তারা বুটিক, সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছেন। তবে বাজারজাতকরণের জন্য স্থায়ী মার্কেটপ্লেসের অভাব, পর্যাপ্ত আর্থিক সহায়তা ও সহজ ঋণের সুযোগ না থাকায় তারা ব্যবসা সম্প্রসারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে তারা আরও সফল হতে পারবেন বলে মত দেন।

সভায় ঐক্যবন্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে নারী উদ্যোক্তা আফরোজা রুবা সংগঠনের কার্যক্রম ও নারী উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরে একটি উপস্থাপনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক ব্যবসার প্রসার ঘটেছে। নারী উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র বা মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, পণ্যের মান বজায় রাখতে পারলে ক্রেতার আস্থা বাড়বে এবং ব্যবসারও প্রসার ঘটবে।

সভায় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।