Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চাউলকলের বয়লারের গরম পানির পুকুরে পড়ে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি অটো চাউলকলের বয়লারের গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জবন এলাকায় অবস্থিত তানজিদা অটো চাউলকলে এ দুর্ঘটনা ঘটে। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়ালের বাবা-মা ঢাকায় থাকায় সে তার নানা-নানীর সঙ্গে গ্রামে বসবাস করত। শনিবার সকাল ১১টার দিকে সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ে।

সন্ধ্যার দিকে কুঞ্জবন এলাকার জিল্লু হাজীর তানজিদা অটো চাউলকলের বয়লারের গরম পানির পুকুরে একটি শিশুর স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় রিয়ালের মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।