Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সমকামিতা ইস্যু ও অপপ্রচারের অভিযোগে কুবি ছাত্রদলের মৌন মিছিল

কুবি প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

সমকামিতা ইস্যুতে নিজেদের অবস্থান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের অপপ্রচারের অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল মৌন মিছিল করেছে।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

মৌন মিছিলে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা হলের সিট বরাদ্দ নিয়ে ছাত্রশিবিরের ‘মিথ্যাচারের’ অভিযোগ করেন। একই সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সমকামিতা-সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ছাত্রদল নেতাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে একটি কক্ষে ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থীকে থাকতে হয়েছে। তবে এটিকে প্রাতিষ্ঠানিক ‘গণরুম’ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। তাদের ভাষ্য, আংশিক তথ্যের ভিত্তিতে এ ধরনের প্রচারণা দায়িত্বশীল ছাত্ররাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, আইনের ভিত্তিতে বিচার এবং সাংগঠনিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। তিনি দাবি করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ ও বিবৃতি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “সমকামিতার মতো সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।