Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির ১৪ শিক্ষার্থী পেল ‘স্পোর্টস স্কলারশিপ’

কুবি প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫-২৬’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এ স্কলারশিপ প্রদান করা হয়।

এবারের স্কলারশিপে ছয়টি ইভেন্টে (ছেলে ও মেয়ে) মোট ১৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। সাধারণত প্রতিটি ইভেন্ট থেকে দুজন করে শিক্ষার্থী নির্বাচিত হলেও ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্টে তিনজন করে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মবিরুল আলমের সঞ্চালনায় এবং ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “এই বৃত্তি শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার স্বীকৃতি। পারফরম্যান্সের ভিত্তিতে পাওয়া এ সম্মান ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়; এটি সুস্থ ও সুন্দর জীবনের অপরিহার্য অংশ। নিয়মিত খেলাধুলা মানসিক প্রশান্তি, কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি খেলাধুলায় দক্ষতা অর্জন কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।”

সভাপতির বক্তব্যে ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, “খেলাধুলা নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি তরুণ সমাজকে মাদকাসক্তি, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।