Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিশুদের স্কুলমুখী করতে আমরা মিড-ডে মিল চালু করতে চাই, যাতে কোনো শিশু অবহেলার শিকার না হয় এবং অসহায় পরিবারের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।”

 

তিনি আরও বলেন, “আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি। ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানও শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-খতিবদের ভাতা প্রদান করা হবে।”

 

শিক্ষিত বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকারদের তালিকা করতে বলা হয়েছে। পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নে মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন। আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের সড়কে উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।