Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে পাড়েরহাটের বাদুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মানুষের সেবায় ও মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ হান্নান।

বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্টের এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।