Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজের আশায় সুনামগঞ্জ থেকে ফেনী এসে সর্বস্ব হারালেন ৩ দিনমজুর

ফেনী প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

জীবিকার তাগিদে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ফেনীর ছাগলনাইয়ায় এসে প্রতারণার শিকার হয়েছেন তিন দিনমজুর। কৃষিকাজে শ্রমিক নেওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে অচেতন করে তাদের টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

অসুস্থ শ্রমিকরা হলেন—জামালগঞ্জ উপজেলার তরিকুলের ছেলে মো. রিসেল মিয়া, আব্দুর রউফের ছেলে মো. আক্তার হোসেন এবং মৃত শহীদুল্লার ছেলে কোরবান আলী।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার সকালে তিন শ্রমিক ছাগলনাইয়া বাজারে কাজের অপেক্ষায় ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি কৃষিকাজে শ্রমিক নেওয়ার কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করেন। কাজ ও মজুরির আশ্বাস দিয়ে তাদের রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেখানে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খাওয়ানোর পর একে একে তিন শ্রমিক অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

পরে স্থানীয়রা বাড়ির আশপাশে তিন শ্রমিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন তিন শ্রমিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর জেলা থেকে কাজের সন্ধানে আসা দিনমজুরদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের বলেন, “এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।