Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ৫৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি

ফেনী প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধ রয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।