Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কসবা উপজেলার রামপুর মাইজপাড়া গ্রামের রায়হান মিয়ার স্ত্রী সালমা বেগম। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার অন্যরা হলেন সরাইল সদর ইউনিয়নের দক্ষিণ আরিফাইল গ্রামের জাবেদ মিয়ার ছেলে মজিবুর রহমান, জালাল মিয়ার ছেলে আকাশ, নিজাম মিয়ার ছেলে সুজন, বড্ডাপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে ইমরান হোসেন সাদিক, চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের কিবরিয়ার ছেলে আবু সোলাইমান, নরসিংহপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে জাহেদুল ইসলাম, পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের শিরু মিয়ার ছেলে আবুল হোসেন, অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে আব্দুল জলিল এবং নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আইয়ুব খানের ছেলে তামিম খান।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক নির্মূলে সরাইল থানার পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।