Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন, বাড়ছে আরও ১৫ মেগাওয়াট

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের কাইজার চরে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট জমি ব্যবহার করে আরও ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য পৃথক প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এলাকায় মোট ১১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জামালপুরের মাদারগঞ্জের কাইজার চরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)।

তিনি আরও বলেন, ১০০ মেগাওয়াট প্রকল্পের জন্য বরাদ্দ করা জমির কিছু অংশ অবশিষ্ট থাকবে। সেই জমিতে আরও ১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আরেকটি প্রকল্পের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মাদারগঞ্জে দীর্ঘদিন ধরে লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা রয়েছে বলে স্থানীয়রা জানান। ১১৫ মেগাওয়াটের সৌর প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় শিল্প-কারখানা ও কৃষি সেচে বিদ্যুৎ সরবরাহ আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন তারা। পাশাপাশি প্রকল্প এলাকায় স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান আমর রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (ARIPL)।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা। মাদারগঞ্জের এ প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা গেলে ২০২৭ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।