হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজান ও মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

