Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিকশাচালকের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রুমন নিখোঁজ হন। পরে তার পালক বাবা একরামুল হক শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ওয়াসিম, অসিম ও রফিকুল আলমকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অটোরিকশাটির মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সেটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। পরে রুমনের স্ত্রী নাজমা সুলতানার এজাহারের ভিত্তিতে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধারের পর এর সঙ্গে থাকা মোবাইল ফোন, বেল্ট ও স্যান্ডেল দেখে স্ত্রী নাজমা সুলতানা মরদেহটি রুমনের বলে শনাক্ত করেন। পরে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।