Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ছাত্রশিবিরের শুভেচ্ছা, উপহার দিল গাছের চারা

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিয়ে সমিতির নেতৃবৃন্দের হাতে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নকশি কাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে বিভিন্ন প্রজাতির সবুজ গাছের চারা তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎকালে জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম ইবনে রবি, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। নতুন নেতৃত্ব সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ বলেন, “আমরা আশা করি, সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কথা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও অর্জন দেশ ও সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ছাত্রশিবিরের প্রতিনিধিদের শুভেচ্ছা ও পরিবেশবান্ধব উপহারের জন্য ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।