Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সাত কোমলমতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মো. হাদিউজ্জামান তানভিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। প্রধান আলোচক ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. আবদুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোমলমতি শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে অভিভাবক ও শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।