Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতা বেগম ২০১১ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

প্রায় দুই বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর কিছুদিন পর আবারও তার মধ্যে মানসিক সমস্যার উপসর্গ দেখা দেয় বলে স্থানীয়রা জানান।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমান। সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান এবং আবার শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জারভ্যানে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, ‘মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময়ই তিনি বিষণ্ন থাকতেন।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।