কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন। এ সময় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ১২টি পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস প্রজাতির মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই মো. ওয়াসিম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তারা।
মাছের পোনা অবমুক্তের মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

