Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পানিতে ডুবে ১৮ বছরের যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটলা এলাকায় পানিতে ডুবে মাহফুজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাদিয়াটলা এলাকার বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ চুড়ামনকাটি ইউনিয়নের সানতলা এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে গোসল করতে যান মাহফুজ। গোসলের একপর্যায়ে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজ করেও তাকে না পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা ও স্বজনরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে মাহফুজকে পানির নিচ থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।