Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানার জয়

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা প্রশাসন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা থানা একাদশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একদিকে উপজেলা প্রশাসন ফুটবল একাদশ এবং অন্যদিকে দেবহাটা থানা ফুটবল একাদশ অংশ নেয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে দেবহাটা থানার ৪ নম্বর জার্সিধারী সোহেল রানা চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দেবহাটা থানা একাদশ।

এর আগে গত ২২ সেপ্টেম্বর চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। নকআউট পর্বে দেবহাটা চেয়ারম্যান একাদশ ও দেবহাটা সাংবাদিক একাদশ পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

ফাইনাল খেলাকে ঘিরে দেবহাটা ফুটবল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।

খেলা উপভোগ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন। সহকারী রেফারি ছিলেন তাওসিফ রহমান সাগর ও নাজির হোসেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার ও চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।