Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তসংলগ্ন ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্বপন ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে।

পুলিশের দাবি, স্বপন সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বপনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুর রহমান (নিঃ) জানান, স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “ডিবি পুলিশের অভিযানে ধর্মদহ এলাকার স্বপনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।