Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান। তিনি বলেন, কৃষি থেকে শিল্প—সব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। উৎপাদনশীলতা বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি সব পর্যায়ে দক্ষতা, জবাবদিহি ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।