Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫২০ জন

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মহাদেবপুর ডাকবাংলো মাঠে সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. ইমরুল কায়েস সাজু, সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইব্রাহিম সরকার, সম্পাদক মো. বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম বাদল, সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলামসহ অনেকে।

দিনব্যাপী ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. সিদ্দিকুর রহমান, ডা. লুৎফুর কবির চৌধুরী, ডা. আসিফ আহমেদ, ডা. মো. আবু সুফিয়ান শাহ, ডা. মোহাম্মদ মিথুন, ডা. এস এ এম শাহরিয়ার হোসেন, ডা. তানভীর আনজুম, ডা. সরওয়ার হিমেল, ডা. রাকিবুল হাসান, ডা. জহিরুল ইসলাম রাজু, ডা. শাকিল আহমেদ, ডা. আসাদোজ্জামান শোয়েব, ডা. আমিনুল ইসলাম অমি, ডা. মুশফিকা বিনতে মোসলেম ও ডা. সাহিদা আক্তার।

এ ছাড়া মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীরাও ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্যাম্পে মোট ৫২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন মাপাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।