Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, নারী নেত্রী নয়ন খানম ও বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সম্পদের অপচয় কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তিনি কৃষিসহ অন্যান্য উৎপাদনশীল খাতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।