Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জাল দলিলের মামলায় দ্বিতীয় দফায়ও জামিন পেলেন না হারুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে করা মামলায় হারুন অর রশিদ ওরফে হারুন ব্যাপারী দ্বিতীয় দফায়ও জামিন পাননি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার তারাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন অর রশিদের বিরুদ্ধে তারাকুপি মৌজার ৪৮ দশমিক ৩৩ শতাংশ জমির একটি জাল দলিল তৈরি করে ওই জমি নিজের বলে দাবি করার অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা দলিলটির নম্বর ৪২৫/১৬, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।

এ ঘটনায় কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটির নম্বর ৫৯৭/২০২৬।

মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পরে বরিশাল জেলা পিবিআইয়ের পুলিশ সুপার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ গত ২০ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

মামলার নির্ধারিত তারিখে সোমবার (১২ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন হারুন অর রশিদ। শুনানি শেষে বিচারক ফজলুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।