Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টার দিকে ঠোটারপাড়া বিওপির একটি টহল দল মহিষকুন্ডি হাতিশালা ব্রিজের কাছে অভিযান চালায়। এ সময় ভারতীয় ৯৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আল আমিনকে আটক করা হয়। তিনি প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের লিটন মন্ডলের ছেলে।

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা উত্তর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক জব্দমূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।