পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে হঠাৎ তার পা পিছলে যায়। এ সময় সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনায় কিশোর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

