Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় সাত ঘণ্টা নিখোঁজের পর পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪ শিশু

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় প্রায় সাত ঘণ্টা নিখোঁজ থাকার পর চার স্কুলশিক্ষার্থীকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহিপুর থানা পুলিশ ও স্থানীয়দের যৌথ অনুসন্ধানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো কুয়াকাটার ৬০ নম্বর লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়, মুছা শেখ, শিফাত ও হুজাইফা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের ক্লাস শেষে চার শিশু বাড়িতে ফেরে। পরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তারা সেখানে যায়নি। নির্ধারিত সময় পার হওয়ার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অনুসন্ধানে নামেন। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। পরে কুয়াকাটা পৌর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে চার শিশুকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের একজন বাবার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে তারা সমুদ্রসৈকতে ঘোরাঘুরি ও খাবার খায়। বাড়ি ফেরার ভয়ে শেষ পর্যন্ত পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়।

উদ্ধারের পর মহিপুর থানা পুলিশ শিশুদের থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনা শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকা এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।