Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার চটিপাড়া এলাকায় এ অভিযান চালায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বড়শী বিওপির একটি টহল দল হাবিলদার মো. মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন বোদা উপজেলার নুরপাড়া এলাকার মো. রাশেদ (২৬) ও মো. বোরহান (১৭)। তাঁদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরোনো পালসার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি গ্রামীণ সিম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ট্যাবলেটগুলো শরীরে ও মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার রয়েছে। মাদক পাচার রোধে এ তৎপরতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।