Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় জামায়াতের নবনির্বাচিত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা, ১২ সদস্যের কমিটি পুনর্গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ায় কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মো. মোস্তাফিজার রহমান রানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ১২ সদস্যের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের উপদেষ্টা মো. মাসুদ আলমের সভাপতিত্বে এবং সভাপতি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মো. মিজানুর রহমানকে সভাপতি এবং মো. জুলহাস হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. আবু সাঈদ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক এল কে মাহমুদ কাব্য, সাংগঠনিক সম্পাদক মো. হাছিবুল ইসলাম, কোষাধ্যক্ষ চঞ্চল কুমার গুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহম্মেদ সাগর, দপ্তর সম্পাদক মো. সাজিদ হোসেন সরকার এবং কার্যকরী সদস্য মো. রোম্মানুল ইসলাম রাজ, মো. আল আমিন ও পরিতোষ চন্দ্র বিশ্বাস।

এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য আবু রেজা মো. আব্দুল্যাহ, মো. মাসুদ আলম এবং নবনির্বাচিত উপজেলা জামায়াতের আমির মো. মোস্তাফিজার রহমান রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরের সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি পূর্ণগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিরপেক্ষ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।