Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণের উদ্বোধন

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তণ, মাড়াই, ও ঝাড়াইয়ের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১০ মে ) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় বøক প্রদর্শণীর বোরো ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল, উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার, মোচনা ইউপি সদস্য সাইফুল ইসলাম, কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পাইকদিয়া বড় পাথারে দেশবাংলা খামারবাড়ির সত্বাধিকারী লিয়াকত মজুমদার ৫০ একর জমিতে কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শণীর মাধ্যমে বোরো ধান রোপন করেছিলেন। তার প্রদর্শণীর জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই উদ্বোধন করা হলো। কম্বাইন হারভেষ্টারের মাধ্যামে অতি অল্প খরচে কম সময়ে ধান কর্তণ, মাড়াই ও ঝাড়াই এর সুবিধা ভোগ করা যাবে। আশা করা যায় মুকসুদপুরে অল্প সময়ের মধ্যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রশার পাবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।