Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

Link Copied!

মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের অফিসের সামনে থেকে সদর বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, অন্যতম সদস্য হুজ্জাত হোসেন লিটু মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলার আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসি বিশ্বাস দুর্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্ত মুন্সি,শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, জেলা পরিষদ সদস্য শেখ শাহারিয়ার বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।